আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর গ্যাংয়ের সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক:

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে মারাত্মকভাবে আহত করেছে । ৬ এপ্রিল (বুধবার) বিকাল ৫ টার দিকে ইউনিয়নের ফুলজানমোরা এলাকায় এ ঘটনা ঘটে ।

আহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ওয়াহেদ জিশান (২৪)। সেও একটি কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা যায় । স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রীতি মাতারবাড়ীতে বেড়েছে নামে-বেনামে বিভিন্ন কিশোর গ্যাং । আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ কিশোর গ্যাংয়ের মধ্যেই এঘটনা ঘটে ।

গত ৩ এপ্রিল মাতারবাড়ীর আবু বক্করের নেতৃত্বে আব্দুল্লাহ আল ওয়াহেদ জিশান, রাকিব, মানিক সহ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যের মধ্যে মারধরের শিকার হয় লাইল্যা ঘোনা এলাকার একটি পরিবার । সেই হামলার রেশ ধরে মামুন, মোরশেদসহ ৩-৪ জন মিলে জিশানকে লোহার রড দিয়ে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায় ।

পরে স্থানীয় সহ তার সহপাঠীরা আহত অবস্থায় উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

এদিকে স্থানীয়দের জনমনে নতুন আতংক তৈরি করে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মাতারবাড়ীতে এধরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রকল্পে কর্মরত বিভিন্ন অঞ্চলের কর্মচারি-কর্মকর্তা সহ স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে আতংক ।

নাম প্রকাশে অনিচ্ছুক মাতারবাড়ীর একজন সচেতন যুবক জানায়, সম্প্রতি মাতারবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এলাকা ভিত্তিক কয়েকটি কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যেই আতংক বিরাজ করছে ।

এবিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, হঠাৎ করে কিশোর গ্যাং নাম দিয়ে উঠতি বয়সের কিশোরকে উস্কে দিচ্ছে । তাদের ইন্ধনদাতা সহ সকলকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি ।

মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই বলেন , অপরাধ করে কেউ পার পাবে না । হামলার বিষয়ে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ