আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ীতে বৃষ্টি ও লোনাজলে জলাবদ্ধতার শিকার কয়েকশ পরিবার

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে একের পর এক মেঘা উন্নয়ন প্রকল্পে পাল্টে যাচ্ছে এ উপজেলার চিত্র । বিশেষ করে উপজেলার মাতারবাড়ীতে ১৪’শত একর জায়গার উপর নির্মিত হয়েছে ১২’শ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ প্রকল্প । মাতারবাড়ীর পশ্চিমে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চলছে জরিপ কাজ । সব মিলিয়ে মাতারবাড়ী হতে যাচ্ছে মিনি সিঙ্গাপুর । তার পরেও মাতারবাড়ীর মানুষের আর্তনাদে যেন আকাশ বাতাশ ভারি হয়ে উঠছে । মাতারবাড়ীর প্রতিটি ঘরে ঘরে চলছে নিরব কাঁন্না । এ দ্বীপে এত উন্নয়ন তবুও সুখে নেই এ ইউনিয়নের মানুষ গুলো , বর্ষা শুরু হলেই পানির সাথে যুদ্ধ করে চলতে হয় অর্ধেক জনবসতির । সাগরের জোয়ারের পানি আর বৃষ্টির পানিতে সৃষ্ট জ্বলোচ্ছাসে তলিয়ে গেছে মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট , বিল পাড়া , উত্তর সিকদার পাড়া , দক্ষিণ সাইরার ডেইল , সর্দার পাড়া সহ অনেক নিম্নাঞ্চল । এদিকে মাতারবাড়ী ইউনিয়নটি বঙ্গোপসাগরের মোহনায় হওয়ায় ঘূর্ণিঝড় ও দূর্যোগের তোপের মূখে থাকে প্রতিনিয়ত । বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মাতারবাড়ীর মানুষ গুলো সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে । স্থায়ীভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করার কারণে বার বার ক্ষতির সম্মুখীন হয় এই ইউনিয়নের মানুষদের । ক্ষতিগ্রস্ত মাতারবাড়ীবাসী টেকসই বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের দাবী দীর্ঘ দিনের হলেও তা এখনো আলোর মুখ দেখেনি ।
প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অতীতেও এই উপকূলের অনেক মানুষ অকালেই প্রাণ হারায় । মাতারবাড়ীর পশ্চিমের বেঁড়িবাধের উপর বসবাসকারী লোকজন জানান, গেল কয়েকটি ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জ্বলোচ্ছাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল মাতারবাড়ীতে , তা এখনো পর্যন্ত পৌষিয়ে উঠতে পারেনি অনেক অসহায় পরিবার । এরই মধ্যে চলতি বছরেও তিন দফা বেড়িবাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাতারবাড়ীতে । পশ্চিমের সাইডপাড়া বসবাসরত অনেক ঘরবাড়ী সাগরে বিলিন হয়ে গেছে । এখনো মাতারবাড়ীর অনেকের ঘুমানোর জন্য নেই কোনো নিরাপদ বাসস্থান । এসব পরিবারে প্রতিনিয়ত দেখা দেয় অভাব অনটন । কিন্তু তার পরেও এ নিয়ে খুব বেশি আক্ষেপ নেই তাদের । সবার আগে স্থায়ী বেড়িবাঁধ এবং জলাবদ্ধতা নিরসন চায় তারা । মাতারবাড়ীতে নির্মিত কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের কোন দাবীই এখনো পুরণ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা । এ ছাড়াও জাইকা এবং কোল পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ মাতারবাড়ী ইউনিয়নে পর্যাপ্ত পানি নিস্কাশনে ব্যবস্থা না রাখায় পুরো ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে এমন অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ।
দক্ষিণ রাজঘাট থেকে খন্দারবিল পর্যন্ত জনবসতির মাঝখান দিয়ে যে সড়কটি নির্মাণ করা হয়েছে এটি আরেকটি মরণফাদ বলে মনে করেন অনেকে । এই সড়কে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় পুরো বর্ষা জুড়েই জলাবদ্ধতা লেগে থাকেই । এসব স্থানে পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে দ্বীর্ঘ স্থায়ী জলাবদ্ধতার কারনে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে ইউনিয়নবাসি । অন্যদিকে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করার সুযোগ থাকলেও তা দ্রুত আর বের হওয়ার কোন সুযোগ নেই । ফলে দ্বীর্ঘ স্থায়ী জলাবদ্ধতার আরেকটি কারন বলে জানান স্থানীয়রা । যার ফলে প্রতিনিয়ত মাতারবাড়ীর লোকজন আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন । শত শত পরিবার জলাবদ্ধতায় দুর্ভোগে জীবনযাপন করতে হচ্ছে । ইতিপূর্বে মাতারবাড়ীর ৯০ হাজার মানুষ সময়ে অসময়ে তাদের ন্যায্য কিছু দাবী নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে বহুবার উপস্থাপন করার পরও নুন্যতম দাবীও এখনো বাস্তবায়ন হয়নি । প্রকল্প কার্যক্রম শুরু করার পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন স্টক হোল্ডারের সভায় বিভিন্ন ক্ষতিপুরণের আশ্বাস দিলেও বাস্তব ক্ষেত্রে কোন দাবীই পুরণ হয়নি । স্থানীয়রা জানান, কর্মহারা শ্রমিকদের কর্মসংস্থান এবং চাকরীর অগ্রাধীকার দেওয়ার ঘোষণা থাকলেও , তা বাস্তবে কোনটিই নেই । এ যেন মাতারবাড়ীবাসির জন্য মরার উপর খরার ঘা’য়ে পরিনত হয়েছে । এদিকে প্রতি বছর বর্ষায় শুধু জলাবদ্ধতার কারনে মাতারবাড়ীতে কয়েক কোটি টাকা ক্ষতি হয় বলে জানান স্থানীয়রা । দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেইন এবং কালভার্টের ব্যবস্থা করার দাবী জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ