আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মাছ থেকে প্রোটিন খাবার তৈরি, রাবি ফিশারিজ বিভাগের একদল গবেষক’

বিশেষ প্রতিনিধি: 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাছ থেকে তৈরি বিভিন্ন পন্য উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
তিন বছরের গবেষণায় এসব পন্য উৎপাদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ। গবেষণার প্রধান নেতৃত্বে ছিলেন প্রফেসর ড মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও সহ গবেষক প্রফেসর ড মোঃ ইয়ামিন হোসেন এবং ড. সৈয়দা নুসরাত জাহান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, রিসার্চের সমাপ্তি একটি গবেষকের সবচেয়ে বড় পাওয়া।
আমরা বিশ্ববিদ্যালয় মানে যা বুঝি তা হলো সেখানে বৈশ্বিক গবেষণা হবে , নিত্য নতুন আবিষ্কার হবে। আপনারা ফিশারিজ বিভাগ তাই করেছেন। মানব কল্যাণে গবেষণা করেছেন তা প্রশংসার দাবি রাখে।
তিনি গবেষকদের তাদের পন্যের বাজারজাতকরণে উৎসাহ প্রদান করেন এবং সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও ফিজারিজ বিভাগে একটি অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ সহযোগিতার কথা বলেন।
সেমিনারে প্রধান গবেষক তরিকুল ইসলাম বলেন, এই প্রকল্পে মোট তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করছি আমরা, সেগুলো হলো, স্বাদুপানি ও সামুদ্রিক মাছ থেকে বিভিন্ন ধরণের রেডি টু কুক (RTC) এবং রেডি টু ইট (RTE) খাদ্য দ্রব্য তৈরি করা।
মডিফাইড এটমোস্ফিয়ার প্যাকেজিং (MAP) করে তা বিভিন্ন তাপমাত্রায় সংরক্ষণ করে এসব খাবারের গুণাগুণ ও স্থায়িত্বকাল নির্ণয় করা।
এবং প্যাকেটজাত মৎস্যজাত দ্রব্য স্বল্প পরিসরে বিক্রি করার মাধ্যমে ভোক্তাদের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা নির্ণয় করা।
তিনি আরও বলেন, এই গবেষণার মূল একটি বিষয় হলো ম্যাপ (MAP) প্যাকেজিং, যেখানে একটি নির্দিষ্ট গ্যাস অথবা গ্যাসের মিশ্রণ দ্বারা খাবার সংরক্ষণ করা হয়।
তিনি জানান, ম্যাপ প্যাকেজিং নিয়ে দেশে এটাই প্রথম কোন গবেষণা কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় ৫ ধরণের ৯টি প্রোডাক্ট তৈরি করা হয়েছে এবং শ্রীঘ্রই সেগুলো বাজারজাত নিশ্চিত করা হবে।
এছাড়াও সহ গবেষক প্রফেসর ড মোঃ ইয়ামিন হোসেন বলেন, অনেকেই মাছ কাটার জন্য বা গন্ধের কারণে খেতে পারেন না। মূলত তাদের জন্য আমাদের তৈরি দ্রব্যগুলো অনেক উপকারে আসবে বলে মনে করি।
প্রাথমিকভাবে স্বল্প পরিসরে অল্প কিছুদিনের জন্য আমরা পন্য বাজারজাত করছি এবং ভালো রেসপন্স পেলে বানিজ্যভাবে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড চৌধুরী মোঃ জাকারিয়া।
ফিশারিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনজুরুল আলম ও ডিন প্রফেসর ইশতিয়াক হোসেনসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনিয়ার শপে মৎসজাত এসব পন্যের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড গোলাম সাব্বির সাত্তার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ