নিজস্ব প্রতিনিধি:
রবিবার কুমিল্লার চান্দিনায় মাইজখার ইউনিয়ন পরিষদের মেম্বার বাসারের বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়েছে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
বাদী মো: মহসীন বি-বাদী বাসার মেম্বারসহ স্বাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়েছে।
গত ০৮/০৯/২০২৩ রোজ শুক্রবার সন্ধ্যায় পানিপাড়া নতুন বাংলা বাজারে মাহী এন্টারপ্রাইজ দোকানে বাসার মেম্বার মো: মহসীনের উপর হামলা চালায়। উক্ত হামলা একজন জনপ্রতিনিধির নির্দেশে চালান হয় বলে নিন্দা জানাচ্ছে ওয়ার্ডের সাধারন মানুষ।
চান্দিনা উপজেলা প্রশাসনে ভোক্তভুগি কয়েকজন শুনানির সময় বাহিরে অবস্থান করেন।
বাসার মেম্বারের অন্যায় কান্ডে বিব্রত ওয়ার্ডের সাধারণ মানুষ।
উপজেলা স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় আইন ২০১৯ এর ১৩ ধারা ৩ উপ ধারায় কি কি কারনে জনপ্রতিনিধি কে অপসারন করা হয়, তা সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে।তার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসার মেম্বারের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও কুশাসন প্রতিষ্ঠার বিষয়টি তথ্য-প্রমানের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছেন।
শুনানির স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষ হয়েছে। গঠনার প্রত্যক্ষ স্বাক্ষ গ্রহনে অভিযোগের প্রমানিত হয়েছে। বিস্তারিত তথ্য উপস্থাপন ও যাচাই বাযাই পূর্বক দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া কথা রয়েছে।