আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে সিএনজি-মাক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান এক স্কুল শিক্ষক ।
এঘটনায় আরো ৪ জন যাত্রী আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা । নিহত স্কুল শিক্ষক লিটন পাল(৪৫) মহেশখালী পৌরসভার পুটিবিলা পাল পাড়ার অমল পালের পূত্র বলে জানা গেছে ।
তিনি চকরিয়া খুটাখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক । এ ঘটনায় আহতরা হলেন মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত(৩৪) কুুতুবজোম ইউনিয়নের আয়ুব (৫০), মহেশখালী পৌরসভা এলাকার জালাল (৫৫) ও মোরশেদ(২০)।
বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক । প্রত্যক্ষদর্শী ও স্থানীদের তথ্যমতে জানা গেছে ,
১৫ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫ টার সময় মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা মাতারবাড়ী রাস্তার মাথায় বদরখালী থেকে মহেশখালীর গোরকঘাটা গামী একটি সিএনজি ও মহেশখালী থেকে বদরখালী গামী মাক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় , এতে ঘটনাস্থলেই প্রাণহারায় সিএনজিতে থাকা এক স্কুল শিক্ষক ।
মারাত্মক ভাবে আহত হয়েছেন আরো ৪ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা । আহত ব্যাক্তি মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত জানান- দ্রুতগামী মাইক্রোবাসটি আমাদের গাড়ির উপর চাপিয়ে দিয়েছে।
এতে আমার মাথা ও পায়ে আঘাত পেয়েছি এবং আমার পাশে বসা একজন আমার কুলে মৃত্যু হয়েছে । বাকিদের অবস্থাও মারাত্মক বলে জানান তিনি ।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান , কালারমারছড়ার উত্তর নলবিলায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি এবং অনেকে আহত হওয়ার খবর পেয়েছি । ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।