মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল ২৬ এপ্রিল (মঙ্গলবার) প্রেসক্লাব হল রুমে সংগঠনের সভাপতি আবুল বশর পারভেজের সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী ও যুগ্ন সম্পাদক গাজী আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াছিন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল ।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মোরতাজ আহমেদ। উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. সলিমুল্লাহ খান,
পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামীগের নব-নির্বাচিত সভাপতি বাবু সনজিত চক্রবর্ত্তী, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান,
সাংবাদিক আমিনুল হক প্রেস ক্লাবের সহ-সভাপতি ছৈয়দ মোস্তাফা আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, অর্থ সম্পাদক মকছুদুর রহমান, দফতর ও প্রচার সম্পাদক আব্দু রশিদ,
প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক সিরাজ, প্রেস ক্লাবের সদস্য সরওয়ার কামাল, বশির উল্লাহ। আরো উপস্হিত ছিলেন তারেক আজিজ, ফুয়াদ মোহাম্মদ সবুজ, আব্দুল করিম, প্রভাষক নেওয়াজ কামাল,
উপজেলা প্রকৌশল অফিসের ইয়াকুব আলী, যুব উন্নয়ন অফিসের মোহাম্মদ সাকিল, মোহাম্মদ হোসাইন, আজিজুল হক ভুট্টো, মুন্সি নাজির হোসেন ও
উপজেলা কৃষকলীগের সাবেক নেতা মোঃ আলতাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্হিত ছিলেন। অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন বলেন, সাংবাদিকেরা হলেন সমাজের দর্পন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।