আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী :
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের নির্দেশে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলীর নেতৃত্বে বিটের স্টাফসহ চট্টগ্রাম
উপকূলীয় বনবিভাগের মহেশখালীর রেঞ্জে বনের পাহাড় ও গাছ কেটে জবর দখল করে গৃহপালিত পশু গরুর খামার তৈরি চেষ্টাকালে গুড়িয়ে দিয়ে প্রায় ১ একর বনভূমি দখল মুক্ত করল বনকর্মীরা।
গতকাল ২ মে (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিটের আওতাধীন ছাদেকের কাটা পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে এসব বনভূমি দখল মুক্ত করা হয় ।
উক্ত অভিযানে অংশ নেন , দিনেশপুর , শাপলাপুর ও কালারমারছড়ার বিট কর্মকর্তাগন । মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলী বলেন, বনের একদম গভীরে পাহাড় ও গর্জন গাছ কেটে একজন জামায়াতের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি গরুর খামার তৈরি করার চেষ্টাকালে ঘরটি গুড়িয়ে দিয়ে এক একর সরকারী জায়গা দখলমুক্ত করা হল।
একই সাথে উক্ত স্থান থেকে প্রায় ১০/১২ টি গর্জন গাছ জব্দ করা হয়েছে ।
এদিকে একই দিন দুপুরে মহেশখালী শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর বিটের এরিয়া ছাদেকের কাটা এলাকায় বড় তেলসুর গাছ ও জাম গাছ সহ মোট ৩০ পিচ গাছ জ্বব্দ করেছে মহেশখালী বন বিভাগ ।
একটি গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলীর নেতৃত্বে ২০ জন বিট কর্মকর্তার একটি টিম অভিযান পরিচালনা করেন । গাছ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে মামলা করা হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলী ।
২ মে (মঙ্গলবার) দুপুরে গাছ পাচারকালে ঘটনাস্থলে গিয়ে এসব গাছ জ্বব্দ করেছে বন বিভাগ । স্থানীয় সাবেক মেম্বার জালাল গোপনে পাহাড়ী গাছ গুলো বিক্রির উদ্দেশ্যে কেটে স্তুপ করে রেখেছে বলে জানান স্থানীয়রা ।
পাহাড়ী অবৈধ গর্জন গাছ কর্তন ও পাহাড় কাটার দায়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খাঁন জুলফিকার আলী । সরকারী সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।