আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালী এসপিএম প্রকল্পে স্থানীয়দের বাঁধার মূখে বহিরাগত শ্রমিক

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :

মহেশখালীর কালারমারছড়া নির্মাণাধীন (এসপিএম) প্রকল্পে নিয়োজিত সিটিএল কোম্পানিতে কাজ করার জন্য স্থানীয় দালালের মাধ্যমে বহিরাগত শ্রমিক এনে কাজ করানো হচ্ছে ।

১২ নভেম্বর (শুক্রবার) দুপুরে প্রায় ১৬/১৮ জন বিভিন্ন জেলার বহিরাগত শ্রমিক সিটিএল কোম্পানিতে কাজ করতে প্রকল্পের ভিতরে ঢুকার সময় স্থানীয় লোকজনের বাঁধার মূখে পড়ে তাদের কে আটকে রাখেন । পরে প্রকল্পে নিয়োজিত চায়না এক অফিসার এসে তাদের কে (বহিরাগত শ্রমিকদের) প্রকল্পের ভিতরে নিয়ে যায় ।

স্থানীয়দের অভিযোগ , তাদের জায়গা জমি নিয়ে উন্নয়ন প্রকল্প হচ্ছে কিন্তু তাদের কারো চাকরি হচ্ছে না । এলাকায় শত শত বেকার শ্রমিক থাকা সত্বেও বাহির থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে এলাকার কিছু অসাধু দালাল সিন্ডিকেট । স্থানীয় কেউ প্রকল্পে কাজ করতে চাইলে দালালদের হাতে ১০ হাজার টাকা দিতে হয় , অন্যতায় প্রকল্পে কাজ মিলে না ।

বর্তমানে যে সব স্থানীয় কিছু শ্রমিক প্রকল্পে কাজ করছেন সে সব শ্রমিকদেরও দালাল কে জনপ্রতি ৫ হাজার টাকা আবার অনেকে ১০ হাজার টাকা দিয়েই প্রকল্পে কাজ মিলেছে । এসব ভুক্তভোগী শ্রমিক চাকরি হারার ভয়ে কোথাও অভিযোগও করতে পারছেনা । নাম প্রকাশে অনিচ্ছুক বহিরাগত এক শ্রমিক জানান তারা জনপ্রতি ৫ হাজার টাকা দিয়ে সিটিএল কোম্পানিতে কাজ করতে এসেছে ।

তবে কার মাধ্যমে এসেছে এমন প্রশ্নের জবাবে সরাসরি দালালের নাম না বললেও স্থানীয় এক লোকের মাধ্যমে এসেছে বলে জানিয়েছেন । এ নিয়ে কালারমারছড়া সোনার পাড়া এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে । স্থানীয় কিছু দালাল এবং প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী ও দু’ভাষি মিলে এ সিন্ডিকেটের মাধ্যমে বহিরাগত শ্রমিক আনা হচ্ছে বলে জানান স্থানীয়রা ।

প্রকল্পে আশেপাশে অনেক পরিবার আর্থিক সংকটে থাকলেও দালালদের টাকা দিতে না পারায় এসব পরিবারের লোকজনের চাকরি হচ্ছে না প্রকল্পে ।

সিটিএল কোম্পানিতে নিয়োজিত অফিস সহকারী সাজ্জাদ বলেন , বহিরাগত শ্রমিক গুলো মুলত প্রজেক্ট ম্যানেজার এর মাধ্যমে আনা হয়েছে । এক্ষেত্রে স্থানীয় কারো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ