আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা বিষয়ক সেনাবাহিনীর যৌথ মহড়া

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী নির্মাণাধীন ১২শ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত দেশী-বিদেশীদের নিরাপত্তা ব্যবস্থা উপর আস্থা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুতি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে । ১৩ ডিসেম্বর (রবিবার) দুপুরে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের সদস্যগণ কর্তৃক এ যৌথ মহড়ার আয়োজন করে । মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহণ করে । এসময় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন ।
সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলন আয়োজন করা হয় ।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যে কোন অনাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাতারবাড়ী নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সদা প্রস্তুত । মহড়া অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণেে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো যা ভবিষ্যতেও চলমান থাকবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ