আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীর ধলঘাটায় অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবীতে গণজমায়েত

কক্সবাজার প্রতিনিধি:

উন্নয়নের পক্ষে , জমির ন্যায্য মূল্য আদায়ের লক্ষ্যে , এ স্লো-গানে ধলঘাটায় গভীর সমুদ্র বন্দরের অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যার দাবীতে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে । ২৮ ডিসেম্বর (সোমবার) বিকাল ৫টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাজেদ হোসেনের সঞ্চলনায় এ গণজামায়েত অনুষ্ঠিত হয় । ধলঘাটার গভীর সমুদ্র বন্দরের অধিগ্রহণকৃত জমির মালিকগণের ব্যানারে গণ জমায়েত অনুষ্ঠানে ক্ষতিগস্থ ও অধিগ্রহণকৃত জমির মালিকের পক্ষে বক্তরা বলেন , ধলঘাটাবাসীর উন্নয়নকামী,তার জন্য জমি দিব,তার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বরারব কিছু দাবি জানান, দাবী গুলো হল গভীর সমুদ্র বন্দর ধলঘাটার নামে নামকরণ করতে হবে, অধিগ্রহণকৃত জমির সর্বোচ্চ ন্যায্য মূল্য হিসাবে এক একরে ২ কোটি টাকার ব্যবস্থা করতে হবে । দক্ষ, অদক্ষ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত সবাইকে চাকুরির নিশ্চয়তা প্রদান করতে হবে । প্রতিটি নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের ৭৫% চাকুরির অগ্রাধিকার দিতে হবে ও ক্ষতিগ্রস্থ পরিবারকে জমি এবং ঘরসহ পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে । এসময় উপস্থিত ছিলেন , স্থানীয় ইউপি মেম্বার নবী হোসেন আযাদ, মৌলভী আবছার, ইমদাদুল হক সুজন, ডাঃ আব্দুল হামিদ, মাষ্টার আবুল হোছাইন শফিউল আলম, রফিকুল ইসলাম, মৌলভী নুরুল কালাম সহ অধিগ্রহণকৃত জমির মালিকরা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ