আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীর গহীনপাহাড় থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ সন্ত্রাসী আটক

কক্সবাজার মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার পুর্ব পাশে গহীনপাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, কার্তুজ, গোলাবারুদসহ শফিউল আলম টুনাইয়া (৩১) নামে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া গ্রামের মৃত বদিউল আলম (বৈদ্যা) এর পুত্র বলে জানা গেছে । বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই ।

পুলিশ জানায়, ৮ ডিসেম্বর (বুধবার) ভোর রাতে মহেশখালীর এএসপি সার্কেল মোঃ জাহেদুল ইসমালের নির্দেশে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাকে ধৃত করে ।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার আস্তানা থেকে ৪টি অস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ রাইফেলের গুলি, বিপুল পরিমাণ গুলির খোসা কিরিচসহ উদ্ধার করেছেন পুলিশ ।

এব্যাপারে মহেশখালী-কুতুবদিয়া সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোঃ জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ