আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে ৪৯তম সমবায় দিবস উদযাপন

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালীতে ৪৯ তম জাতীয় সমবায় দিবস ২০২০ উদযাপিত হয়েছে । মহেশখালী উপজেলা হল রুমে অনুষ্টিত সমবায় দিবসের অালোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবী, ৪৯ তম সমবায় দিবসে প্রধান অতিথি ছিলেন , মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য অালহাজ্ব অাশেক উল্লাহ রফিক এমপি । মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন, মহেশখালীর প্রথম পৌর প্রশাসক এম অাজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সভাপতি জাফর অালম জাবের, বিঅারডিবি,র সভাপতি হাজী মোস্তাক অাহাম্মদ, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয়টি কে সামনে রেখে ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় মহেশখালী উপজেলা হল মিলনায়তনে সমবায় র‍্যালী অালোচনা সভায় বক্তব্য রাখেন, বড় মহেশখালী সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হক, উপকুলীয় উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিঃ র সভাপতি মোঃ অানোয়ার অালম, কেন্দ্রীয় মৎস্য জীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক শহীদুল্লাহ, মহেশখালী উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লিঃ এর সভাপতি মাস্টার মাহাবুব অালম, গোরকঘাটা পশ্চিম পাড়া সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান, বিশ্বে ৮০কোটি মানুষ সমবায়ের মাধ্যমে একত্রিত হয়ে উন্নয়নের কাজ করে যাচ্চে । সমবায় শক্তি সমবায় মুক্তি ।
মহেশখালীতে সমবায় সদস্য ২২হাজার, সমবায় মহেশখালীতে ৯% সুদে ঋণ গ্রহন করে, সরকারকে দিতে হয় ১২% তা বৈষম্যর শিকার হচ্চে দাবী করে অতিরিক্ত সুদ কমানোর দাবী করেন সমবায়ের সদস্য। মহেশখালী সমবায় অফিসের কর্মকর্তা অসীম কুমার দে এর পরিচালনায় অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি অাশেক বলেন, পরিবারের সচ্চলতা ও অার্থিক সমস্য দূরী করনে সমবায়ের বিকল্প নেই, তাই সকল পেশার লোকজনকে সমবায়ে অন্তর্ভূক্ত হওয়ার অাহবান জানান ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ