কক্সবাজার মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে স্কুল ফিডিং কর্মসূচীর বিস্কুট বিতরণ কর্মসূচী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় উদ্বোধন করা হয়েছে ।
বিশ্ব খাদ্য সংস্থা( ডাব্লিউএফপি) এর সহায়তায় ও রিকের সহযোগিতায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেন।
মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে রিকের স্কুল ফিডিং প্রকল্পের জেলা সমন্বয়কারী এডিএম নজরুল ইসলামের সভাপতিত্বে রিকের স্কুল ফিডিং প্রকল্পের মহেশখালী উপজেলা সমন্বয়কারী মোঃ এনামুল হকের সঞ্চালনায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন দে, রিকের উপজেলা সমন্বয়কারী কামাল উদ্দীন, পৌর কাউন্সিলর আজিজ মিয়া, মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন ও এসএমসি সভাপতি মকবুল আজমদ, পশ্চিম ফকিরাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন চক্রবর্তী, পৌর কাউন্সিলর সোলতানা বিলকিস,
সাংবাদিক আমিনুল হক প্রমূখ । মহেশখালী উপজেলার সরকারী ৭০টি, কমিউনিটি স্কুল ৫টি, মাদ্রাসা ৩টিসহ মোট ৭৮ স্কুলের ৩৭৯৯৭ জন ছাত্রছাত্রীকে ডাব্লিউএফপির সহায়তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) উচ্চ এনার্জির বিস্কুট বিতরণ শুরু করেন ।