মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধে কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন আমাদের সামাজিক সচেতনতার কারণে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ আসলেও বিশ্ব থেকে করোনাভাইরাস একেবারে নির্মূল হয়নি ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থান সমুহ পর্যটন নগরী কক্সবাজারের আবারো করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । তাই আমাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধে আরও বেশী সচেতন হতে হবে । টিকা বুস্টার ডোজ গ্রহন সহ সব ধরনের স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে ।
২৫ জুন (শনিবার) সকাল ১০টায় কক্সবাজার কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিসিডিএফ) কর্তৃক আয়োজিত , এডাব এর সহযোগীতায় এবং ইউনিসেফ এর অর্থায়নে মহেশখালীর হোয়ানক টাইম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হর রুমে আয়োজিত ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় বক্তারা একথাগুলো বলেন ।
মহেশখালী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী জাকের হোসেনের সভাপতিত্বে এবং সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুব্রত দত্ত এর সঞ্চালনা ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হোয়ানক কালালিয়া কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নূর , হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম চৌধুরী, হোয়ানক ৭নং ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি ফিরোজ ওয়াহিদ শামীম ।
অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করে বক্তব্য রাখেন, দৈনিক আজাদীর মহেশখালী প্রতিনিধি ও মহেশখালী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার মহেশখালী প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক ,
সিসিডিএফ এর ভলান্টিয়ার লীল মনি দে , সিসিডিএফ এর ভলান্টিয়ার উম্মে হাবিবা শিরু । বিভিন্ন কমিউনিটি থেকে বক্তব্য রাখেন, তুষার কান্তি দে, হোয়ানক ইউনিয়ন পরিষদের ৪ , ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার বেবি নাজনিন , রাজিয়া সুলতানা , শাহেদুল ইসলাম শাহেদ প্রমূখ ।