আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ভোগ্যপণ্যের সাথে কীটনাশক বিক্রি, লাইসেন্স ব্যতীত সার বিক্রয় সহ বিভিন্ন অপরাধের দায়ে তিন ব্যবসায়ীকে মোট = ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে । এছাড়া একই দিন উপজেলার হোয়ানক ইউনিয়ন ও কালারমারছড়া ইউনিয়নে অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত । ১৯ ডিসেম্বর (শনিবার) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয় । মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্টানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ