আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

মহেশখালী প্রতিনিধি:

এসো বৃক্ষরোপণ করি , সবুজ বাংলাদেশ গড়ি এ স্লোগান কে সামনে রেখে উপকূল জুড়ে সবুজ বেষ্টনী গড়ার প্রত্যয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ উদ্বোধন করা হয়েছে । মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আবু হায়দার এর উপস্থিতিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় । ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) , উপকূল সুরক্ষা ফাউন্ডেশন , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও মিশন গ্রিন বাংলাদেশ এর আয়োজনে ১০ জুলাই (বুধবার) বিকাল তিনটার সময় মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ স্থানীয়দের মাঝে বিভিন্ন রকম ফলজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে । গাছের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাতারবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী ডাঃ মোঃ এয়াকুব আলী , মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সভাপতি নুর মুহাম্মদ , সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার মাহাবুব আলম হান্নান , উপকূল সুরক্ষা ফাউন্ডেশন এর সদস্য সচিব ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , সি এল আরজি সদস্য আকলিমা সোলতানা, নুরীয়া তানজিন সিফাত , ঝিনুক আকতার , হুমাইরা আকতার , সফিনা আকতার সহ মাতারবাড়ী স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগন গাছের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন । গাছ মানুষের প্রকৃত বন্ধু , গাছের সাথে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে । তাবুও মানুষ রুপি কিছু অমানুষের দ্বারা প্রতিনিয়ত বন উজাড় হচ্ছে । এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সয়ং মানবজাতি । পাহাড় এবং বনাঞ্চল উজাড়ের ফলে দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে । বাড়ছে সমুদ্রের পানির উচ্চতা । একই সাথে ঘন ঘন দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ । মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারনে হুমকিতে রয়েছে মানুষের জীবন জীবিকা । তাই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন রোধে গাছ রক্ষার কোন বিকল্প নাই । গাছ রোপণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ নিয়ে গাছের পরিচর্যা এবং মহেশখালীর বনাঞ্চল রক্ষায় জনসচেতনতা তৈরিই হচ্ছে গাছ রোপণের লক্ষ্য ও উদ্দেশ্য । তাই প্রতিবছরের ন্যায় এবছরও মহেশখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাক্তিদের মাঝে গাছের চারা বিতরণ করবে সংগঠন গুলো । এর আগে বিদ্যালয়ের হল রুমে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গাছের পরিচর্যা এবং পরিবেশ ও গাছ রক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ মুলক বক্তব্য রাখেন চেয়ারম্যান আবু হায়দার সহ উপস্থিত নেতৃবৃন্দ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ