আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ভুমিহীন জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে । ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টার সময় মহেশখালী উপজেলা চত্বরে এই সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ করা হয় । দাতা সংস্থা এ্যাকশন এইড এর আয়োজনে উন্নয়ন সংস্থা সংশপ্তক এর বাস্তবায়নে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা । এতে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ , উন্নয়ন সংস্থা সংশপ্তক এর এডমিন ডিরেক্টর অগ্রদূত দাস গুপ্ত , সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার মাহাবুব আলম হান্নান , মহেশখালী জনসুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন , মহেশখালী জনসুরক্ষা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ । মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ৮ জন ভুমিহীন জনগোষ্ঠীর মাঝে ৮টি সেলাই মেশিন এবং একই সাথে সোলার প্যানেল ও মোটর বিতরণ করা হয় । সংস্থাটি গ্রাম পর্যায়ে নতুন নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ভুমিহীন জনগোষ্ঠী নারীদের মাঝে সেলাই মেশিন ও সোলার প্যানেল বিতরণ করেন ।