মহেশখালী প্রতিনিধি:
করবো ভূমি পুনরুদ্ধার , রুখবো মরুময়তা, অর্জন করতে হবে খরা সহনশীলতা । নদী – জলাধার বাঁচাই , পাহাড় ও বনাঞ্চল সংরক্ষণ করি , আমাদের পরিবেশ আমরাই রক্ষা করি । এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আয়োজনে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে ৫ জুন সকাল ১১টার সময় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে র্যালি , মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাষ্টার আমিনুল হক । বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম , মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মহেশখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ এমরান সরওয়ার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সভাপতি নুর মোহাম্মদ , বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার যুগ্ন সাধারন সম্পাদক আলা উদ্দিন আলো , বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন , পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালীর আহবায়ক মাহাবুব আলম হান্নান , বাপা মহেশখালী শাখার সদস্য সালাহ উদ্দিন নূরী পিয়ারু , বাপা মহেশখালী শাখার সদস্য মোঃ জাহাঙ্গগীর আলম , সদস্য ডাঃ নাছির উদ্দিন , বাপা সদস্য মিজানুর রহমান , সিইএইচআরডিএফ এর মহেশখালী উপজেলার সাধারন সম্পাদক মোঃ নুরুল বশর , পরিবেশকর্মী লিয়াকত আলী , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ এর সদস্য আব্দুল জব্বার প্রমুখ । র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন , মাষ্টার শামশুল আলম , মাষ্টার মকছুদুল হক , সাংবাদিক ফারুর আজম , বশির আহমদ , কামরুল হাসান , আবুল বশর প্রমুখ । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকাল ১১টায় মানববন্ধন এবং র্যালি অনুষ্ঠিত হয় । পরে মানববন্ধন ও র্যালি শেষে বাপা মহেশখালী আঞ্চলিক শাখার উদ্যোগে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং ইউনুছখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টি করে ফলজি গাছের চারা রোপণ করা হয় । একইদিন বিকালে বাপা মহেশখালী শাখার উদ্যোগে বিভিন্ন মানুষের কাছে ফলজি ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয় ।