আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে বন বিভাগের অভিযানে দখলমুক্ত কোহেলিয়া নদীর জায়গা

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে খরিয়ারদিয়া মৌজায় কোহেলিয়া নদীর চর ও অবৈধ ভাবে প্যারাবন দখল করে চিংড়ী ঘের নির্মাণ করায় উক্ত জায়গায় অভিযান চালিয়ে বাঁধ কেটে দিয়ে সরকারী জায়গা দখলমুক্ত করেছে বন বিভাগ ।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের নির্দেশে পেকুয়া উপজেলার ছনুয়া রেঞ্জের আওতাধীন মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুরের নেতৃত্বে ২৪ জুলাই (সোমবার) সকাল ১১টার সময় অভিযান পরিচালনা করে একদল বন কর্মকর্তা ।

এসময় প্যারাবন কেটে অবৈধ ভাবে চিংড়ী ঘের নির্মাণ করা বাঁধ কেটে দিয়ে দখলমুক্ত করা হয়েছে কোহেলিয়া নদীর বিশাল জায়গা ।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী জানান , বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান স্যারের নির্দেশে মাতারবাড়ীর বিট কর্মকর্তা কুদ্দুছসহ মগনামা বিট কর্মকর্তাদের যৌথভাবে অভিযান পরিচালনা করে ভুমিদস্যুদের কবল থেকে নদীর জায়গা ও প্যারাবন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি ।

উল্লেখ্যঃ- এর আগে গত ২৩ জুলাই বিকালে
(মাতারবাড়ী খন্দারবিলের ভুমিদস্যু আব্বাছের নেতৃত্বে কোহেলিয়া নদীর উত্তর পাশে বিশাল প্যারাবন দখল করে চিংড়ী ঘের নির্মাণ) আগামী ৪১ সালের জন্য লিজ নিয়েছি ,

ভুমিদস্যু আব্বাছের দম্ভোক্তি!
এমন শিরোনামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছবিসহ পোষ্ট করেন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক ।

ফেসবুকের সূত্র ধরে বিষয়টি চট্টগ্রাম উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের নজরে আসলে তিনি তাৎক্ষণিক ছনুয়া রেঞ্জ কর্মকর্তা ও মহেশখালী উপকূলীয় রেঞ্জ কর্মকর্তাদের কে প্যারাবন দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন ।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশ পেয়ে ২৪ জুলাই সকালে পেকুয়া উপজেলার ছনুয়া রেঞ্জের আওতাধীন মগনামা বিট কর্মকর্তা আবুল মনজুরের নেতৃত্বে ও মাতারবাড়ী বিট কর্মকর্তা কুদ্দুছসহ একদল বন কর্মী অভিযান পরিচালনা করে মাতারবাড়ীর ভুমিদস্যু আব্বাছ সিন্ডিকেটের অবৈধ ভাবে দখল করা ঘেরের বাঁধ কেটে দিয়ে নদীর জায়গা দখলমুক্ত করেছে উপকূলীয় বন বিভাগ ।

মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী বলেন , প্যারাবন এবং নদীর চর কারও দখলের সুযোগ নাই । কেউ প্যারাবন নিধন ও নদীর চর দখল করে থাকলে তার বিরুদ্ধে অবশ্যয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ