আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে প্রথম উন্নত প্রযুক্তির ইনকিউবেটর প্রশিক্ষণ

মহেশখালী – প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে প্রথম বারের মত উন্নত প্রযুক্তির ইনকিউবেটর প্রশিক্ষণের আযোজন করা হয়েছে । ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্প (ফেইজ-২) , জীবিকা উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের সৌর চালিত ইনকিউবেটর পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ ।

একশনএইড এর সহায়তায় ও সংশপ্তকের আয়োজনে ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টার সময় মহেশখালীর ধলঘাটা ইউনিয়নে নারী উদ্যোক্তাদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

মহেশখালীতে এই প্রথম উন্নত প্রযুক্তির এবং পরিবেশ বান্ধব সৌর প্যানেল চালিত এই ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্ছা ফোটানো হবে ।

আজ থেকে উক্ত ইনকেবেটর চালু হয়েছে এবং উপকার ভোগীরা ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে তা সুফল ভোগ করবে ।

এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন , রুবেল হাওলাদার ও মোঃ মনির হোসেন । উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন , সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার মাহাবুব আলম হান্নান , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সম্পাদক ও বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , জন-সুরক্ষা মঞ্চের সদস্য আনচারুল করিম , গ্রুপ লিডার মুবিন আরা , এস্তেহারা বেগম , মোস্তফা খানম , আরফা বেগমসহ অন্যান্য সদস্যাগন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ