কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী পৌরসভার দক্ষিন হিন্দুপাড়া এলাকায় মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে । তাদের কাছ থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে । মহেশখালী থানা সুত্রে জানাগেছে, ২১ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাত অনুমান সাড়ে ১২ টার সময় দক্ষিন হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদকসেবী রাজিব কান্তি দে, দিলিপ কান্তি দে ও খোকন দে কে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে জানান । ২২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ২টার সময় গ্রেপ্তারকৃত ৩ জনকে জেল হাজতে প্রেরণ করা হয় । এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ মাদকসেবীদের কে গ্রেপ্তার করা হয় । তাদের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা তিনি ।