আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে নেটওয়ার্ক সমস্যায় রবি গ্রাহকগন

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সমস্যায় ভোগছেন মোবাইল অপারেটর কোম্পানি রবি’র গ্রাহকগন ।

বেশ কিছু দিন ধরে মহেশখালীর কিছু কিছু এলাকায় রবি নেটওয়ার্ক বিপর্যয়ে গ্রাহকগন অতিষ্ট হয়ে পড়েছে । ঘন ঘন নেটওয়ার্ক আসা যাওয়া,কলড্রপ, নো নেটওয়ার্ক কভারেজ, কল ফেইলড ও কমিউনিকেশন এ্যারোর কারনে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন রবি গ্রাহকগন ।

এ সমস্যাটি প্রায় মাস যাবত উপজেলার ইউনুছখালী সহ বিভিন্ন এলাকায় এ সমস্যা হলেও রবি কর্তৃপক্ষ সমস্যা সমাধানে স্থায়ী কোন পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ রবি’র গ্রাহকদের ।

রবি মোবাইল ফোনের নেটওয়ার্ক বিপর্যয় চরম আকারে চলে যাওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ।

এদিকে উপজেলার ইউনুছখালী বাজারে রবি টাওয়ারটি বেশ কিছু দিন ধরে অকেজো হয়ে পড়ে , রবি গ্রাহকগন এব্যাপারে কোম্পানির লোকজনকে একাধিকবার অভিযোগ করেও কোন সুরাহা মিলছেনা ।

মাঝে মাঝে উক্ত টাওয়ারে কোম্পানির লোকজন কাজ করতে দেখা যায় । কিন্তু কোন সমাধান না হওয়ায় বরাবরেই মতই নেটওয়ার্ক সমস্যায় রয়েছে রবি গ্রাহকগন ।

নেটওয়ার্ক বিপর্যয়ের কারনে রবি সিম ব্যবহার বাদ দিয়ে এখন গ্রামীণ ও বাংলালিংক সিমের দিকে জোকছেন অনেকে ।

অপরদিকে ইন্টানেট মন্থর গতির কারণে অফিসিয়াল কাজকর্ম করাও দুরূহ ব্যাপার হয়ে পড়েছে ।

মহেশখালীতে রবি সিম ব্যবহারকারী সংখ্যা বেশী হলেও সম্প্রতি রবি’র ভোগান্তিতে অতিষ্ট হয়ে পড়েছে গ্রাহকগন ।

রবি’র গ্রাহক ইউনুছখালী সেলিম জানান , দীর্ঘদিন দিন যাবত রবি সিম ব্যবহার করে আসছি । কিন্তু মাস ব্যাপী রবি সিম দুর্বলতার কারনে এটা বাধ্য হয়ে বন্ধ করে গ্রামীণ সিম ব্যবহার করতে হচ্ছে ।

একই অভিযোগ অন্যান্য এলাকার রবি গ্রাহকদের । এদিকে রবি কাস্টমার কেয়ারে ফোন করলে জানায় , সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত বলে লাইন কেটে দেয় । দীর্ঘদিন ধরে রবি নেটওয়ার্ক বিপর্যয়ের কারনে রবি কোম্পানি আস্থা হারাচ্ছে গ্রাহকের ।

রবি’র এই চরম নেটওয়ার্ক বিপর্যয় অব্যাহত থাকলে গ্রাহক হারাতে পারে বলে আশংকা করছেন সচেতন মহল । রবি কোম্পানি মহেশখালীর ডিলার আব্দু জব্বার জানান ,

ইউনুছখালীর টাওয়ারটি আসলে সমস্যা হয়েছে এবিষয়টি আমরা কোম্পানির উপরের কর্মকর্তাদের জানিয়েছি । আগামী দুই তিন দিনের মধ্যে উক্ত টাওয়ারের সমস্যা সমাধান করে নেটওয়ার্ক আগের মত সচল হবে বলে জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ