আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাছের ছোট ভাই রুহুল কাদের রুবেল (৩৫) কে গুলি করে ও এলোপাতাড়ি দায়ের কুপে হত্যা করেছে ৮/৯ জনের সংঘবদ্ধ দুর্বৃত্তকারীরা ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই রাত সাড়ে ১১ টার দিকে এ রিপোর্ট লিখার সময় জানান, সোমবার (১৮ অক্টোবর) রাত ১০ টার পর কালারমারছড়া বাজারের পূর্ব পাশে ফকিরজুম পাড়ার রাস্তারমুখে তার বড় ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাছের অফিস সংলগ্ন এলাকায় রুহুল কাদেরকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি । কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া প্রবেশমুখ রাতে তিনি অফিসের পাশে আড্ডা করছিল ঠিক তখনি খুব কাছ থেকে তাকে গুলি করা হয় । নিহত রুহুল কাদের কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া গ্রামের মোহাম্মদ আমিনের ছেলে ।
কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে না পারলেও ওসি বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে । এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, রুহুল কাদেরের বড় ভাই আব্বাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তার রাজনৈতিক ও স্থানিয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে কোনঠাসা করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের ধারনা ।
তাদের দাবী , রুহুল কাদের অফিসের পাশে বাজার এলাকায় অবস্থান করছিল দুস্কৃতকারীরা সিএনজি গাড়ী করে এসে কমান্ডো স্টাইলে তার মাথায় গুলি করে । তিনি মাটিতে লুটিয়ে পড়লে দা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় ।
এরপর ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে ওই এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা । গুলির বিকট শব্দে বাজারে আগত লোকজন ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিকবেদিক ছুটে নিরাপদ স্থানে আশ্রয় নেয় । এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাছ করছে ।