নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালী উপজলার বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত ইসলামকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর এর ঘটনা ঘটছে। এই হামলায় শওকত ইসলামের মা ও বোন গুরুতর আহত হয়েছে।
জানা যায় রবিবার দুপুরে বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত ইসলামের সাথে ছোট একটা বিষয় নিয়ে পরিচিত একজনের সাথে কথা কাটাকাটি হয়।
ঘটনার এক পর্যায়ে শওকত ইসলাম শেখান থেকে চলে আসলে কে বা কারা মহেশখালী উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দু শুক্কুর এর নামে সমালোচনা করেছে বলে গুঞ্জন রটালে তাতে ক্ষিপ্র হয়ে আব্দু শুক্কুর তার কর্মীবাহিনী নিয়ে ইফতারের পরপরই শওকত ইসলামকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ির সামনে অবস্থান নেয়।
রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা শওকত বাড়িতে ফেরার পর আকস্মিক হামলা চালায় আব্দু শুক্কুরসহ তার সন্ত্রাসী বাহিনীরা।
এতে ছাত্রলীগ নেতা শওকত ইসলামের মা এবং ছোটবোন গুরুতর আহত হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে শওকত ইসলাম বলেন আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় আমার বাড়িতে হামলা চালায় আব্দু শুক্কুর ও তার লালিত সন্ত্রাসী বাহিনীরা।
তাই আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
এই ঘটনায় তিনি আরও জানান তাৎক্ষনিক মহেশখালী থানায় ঘটনাটি অবগত করলেও পরে কোনো সহায়তা পায়নি।
এই বিষয়ে আব্দু শুক্করের সাথে কথা বলতে চাই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। জানা যায় আব্দু শুক্কুরের বিরুদ্ধে বিভিন্ন অকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া থানাকে গড়ে তুলেছে সিন্ডিকেটের রাজ্য।
যার ফলে সাধারণ মানুষ তার হাতে জিম্মি হওয়ায় বিভিন্ন চাঁদাবাজি করে আসছে আব্দু শুক্কুর।
তাই সাধারণ মানুষ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন।