আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত ৫ 

কক্সবাজার , মহেশখালী প্রতিনিধি :

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম চিকনি পাড়া গ্রামে ছাগলে জমির ধান খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পরিবারের লোকের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ছাগল চরাতে যাওয়া এক শিশু আহত হয়েছে । ১ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যার সময় এ হামলার ঘটনা ঘটে । অপরদিকে ফের উক্ত ঘটনার জের ধরে ২ জুলাই (শুক্রবার) দুপুর ১২টার সময় আহত শিশুর পিতা মোহাম্মদ হোছাইন স্থানীয় পাশ্ববর্তী কালারমারছড়া চিকনী পাড়া গ্রামের মৌলানা আবু তাহেরকে তার ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে
এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয় । পরে মৌলানা আবু তাহেরের নেতৃত্বে রাশেদ, মোস্তফা, হোবাইত সহ ভুক্তভোগীর ঘরে ঢুকে দা কিরিচ নিয়ে আবারও হামলা চালায় । এতে নারী,পুরুষ ও শিশুসহ ৬ জন আহত হয় । আহতরা হলেন, কালারমারছড়া পশ্চিম চিকনী পাড়া গ্রামের মনজুর আহমদের পুত্র, মোহাম্মদ হোসাইন (৪০),তার মেয়ে রুকিয়া বেগম (৩৬), মোস্তাফা খানম লাকি (১৬),আঁখি মনি (১৪) তাজকিয়া আক্তার (১১), ছেলে সাইফুল ইসলাম বাপ্পি ( ৯)। আহতদের স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন । এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাই বলেন, হামলার বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ