আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অঘোষিত গরুর লড়াইকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন ।
এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে । তারা হলেন স্থানীয়- দেলোয়ার (৩৫) ও পান্নাহ (৩৭) । শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই ।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে , শনিবার সকালে উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ফলাতনবর গ্রুপ ও নোনাছড়ির একটি গ্রুপ গরুর লড়াইয়ের আয়োজন করে ।
ভয়ে পালিয়ে যাওয়ার জন্য অপর পক্ষের গরুকে লাঠি দিয়ে আঘাত করলে এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এতে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
এতে কালারমারছড়া আইনশৃঙ্খলা দিন দিন অবনতির দিকে দাবিত হচ্ছে বলে মনে স্থানীয়রা । উল্লেখ্য, দুই পক্ষ লাখ লাখ টাকা বাজি ধরে গরুর লড়াইটি আয়োজন করেছিল বলে জানান প্রত্যক্ষীদর্শীরা ।