আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্প (সওজ অংশ) জাইকা JICK অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের পুনর্বাসন কর্ম পরিকল্পনা বাস্তবায়নের আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী , কর্মচারী , হতদরিদ্র প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । চকরিয়া ও মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেন ।
পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে ঃ- খ্র্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ।
গবাদি পশু ও দগ্ধ পালনে দক্ষতা অর্জনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নন্দন কুমার চন্দ্র , চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আরিফ উদ্দিন । উক্ত প্রকল্পের আওতায় আরএইচডি (RHD) এর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার রুমি, আরএইচডি (RHD) এর উপ-প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ আলী , উপ-সহকারী প্রকৌশলী বৃন্দ । এছাড়াও সিসিডিবি এর কো-অর্ডিনেটর ফিন্যান্স মোঃ আব্দুর রাজ্জাক , ডেপুটি টিম লিডার মোঃ আরিফুল ইসলাম , সিসিডিবি মাতারবাড়ী প্রকল্প এরিয়া ম্যানেজার ও ফিল্ড স্টাফগন এতে উপস্থিত ছিলেন ।
মহেশখালী উপজেলার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ে ২৭ জানুয়ারি থেকে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন উত্তর নলবিলা এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসায়ী , কর্মচারী ও হতদরিদ্র লোকজন । প্রশিক্ষণে গবাদি পশু ও দুগ্ধ পালনে দক্ষতা অর্জনে বিভিন্ন ধারনা দিয়ে আলোচনা করেন । স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনকে গবাদি পশু পালনে উদ্বোদ্ধ করেন , এবং কিভাবে গবাদি পশু পালন করে লাভবান হওয়া যায় সে বিষয়ে দক্ষতা অর্জনে তা বিস্তারিত বর্ণনা করা হয় ।