আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

মহেশখালীতে কিশোরীকে ধর্ষণের দায়ে  প্রেমিকসহ দুই যুবক কারাগারে

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী কক্সবাজার :

কক্সবাজার জেলার মহেশখালীতে কিশোরীর আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক ও তার বন্ধুকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মহেশখালী থানা পুলিশ । ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় ।

পরে আদালত তাদের কারাগারে পাঠায় । গ্রেফতারকৃতরা হলেন- অফিসপাড়ার মো. রফিকের ছেলে মোঃ আলমগীর ও মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে মোঃ আনোয়ার । মহেশখালী থানার ওসি মোঃ আবদুল হাই জানান, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ছয় মাস আগে আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ।

এরই ধারাবাহিকতায় বেড়াতে যাওয়ার কথা বলে গত ১১ অক্টোবর চকরিয়া উপজেলার বদরখালী বাজারে একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে আলমগীর । তাদের অন্তরঙ্গ মুহুর্ত গোপনে সে দৃশ্য নিজের মোবাইলে ভিডিও করে রাখে । ঘটনার কয়েকদিন পর আলমগীর ঐ ভিডিও তার বন্ধু আনোয়ারকে দেখায় ।

আনোয়ার ভিডিওটি নিজের কাছে রেখে ভুক্তভোগী কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেয় । এমনকি প্রস্তাবে রাজি না হলে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় । ওসি আরো জানান, এভাবে ঐ কিশোরীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক আলমগীর ও তার বন্ধু আনোয়ার।

এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে সে পুরো ঘটনা তার মাকে খুলে বলে । গত (২৬ অক্টোবর) ঐ কিশোরীর মা মহেশখালী থানায় তাতের দুইজনকে আসামি করে মামলা করেন। সে মামলার সূত্র ধরে মহেশখালী থানা পুলিশ তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ