আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে পৃথক পৃথক ভাবে দুইটি বসতবাড়ী আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে । এতে ৩০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন ভুক্তভোগীরা ।
আগুনে পুড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । গতকাল ১৪ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদ পুর তেলিপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

এতে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী হোসেনের ৫ বছর বয়সী সন্তান আহনাফ হোসাইন সাবিত নামের (৬) বছরের এক শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয় ।
আগুনে পুড়ে যায় পুরো বসতবাড়ী । এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে । এলাকাবাসীর দেয়া সূত্র মতে জানা যায়, ঘরের ভিতরে একটি রুমে শিশু সাবিত দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়েছে ।
এই আগুন কাপড়ে লেগে পুরো রুমে ছড়িয়ে পড়লে সে ভয়ে রুমের দরজা বন্ধ করে দেয় । আগুন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে পরিবারের অন্য লোকজন জানতে পারে ।
পরে তারা রুমের দরজা ভেঙ্গে সাবিতকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে আগুনে পুরো বাড়ী ছড়িয়ে পড়লে শিশু সাবিত কে উদ্ধার করা সম্ভব হয়নি ।
ফলে শিশু সাবিত রুমের মধ্যে আগুনে পুড়ে মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়েছে । প্রথমে স্থানীয়রা এবং পরে মহেশখালী ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও জীবিত উদ্ধার করা যায়নি শিশু সাবিতকে ।
মহেশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা পুলক কান্তি জানান, বসতবাড়ীতে আগুনের খবর পাওয়া মাত্রই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ।
এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি । খবর পেয়ে ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন ।
এদিকে একই দিন সন্ধা ৫টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি বসতবাড়ীতে আগুনে পুড়ে সম্পুর্ণ ছাঁই হয়েছে গেছে ।
এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারের লোকজন । রাঁন্না ঘরের গ্যাসের ছোঁলা থেকে আগুনের সূত্রপাত বলে মনে করেছেন স্থানীয়রা ।
আগুন লাগার সাথে সাথে মহেশখালী ফায়ার সার্ভিস কে অবগত করলেও এক ঘন্টার বেশী সময় পরে ঘটনাস্থলে পৌছেন । ততক্ষণে আগুনে পুড়ে বসতবাড়ীটি সম্পুর্ণ ছাঁই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা ।