মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লক্ষ টাকা জরিমানা আদায় উপজেলা প্রশাসন ।
২৪ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৫টার সময় হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে স্বপন পাল (৪৭) কে ডাম্পারসহ আটক করে ১লক্ষ টাকা জরিমানা করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আলী ।
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে স্বপন পালকে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ।
এদিকে মহেশখালীতে নতুন ইউএনও যোগদানের পর থেকেই মহেশখালীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন , পাহাড় কাটা ও পরিবহন কারীদের বিরুদ্ধে ধারাবাহীক ভাবে অভিযান পরিচালনা করে আসছেন । ইউএনও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিযান অব্যাহত রাখার জন্য দাবী জানিয়েছেন সচেতন মহল ।