আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার মামলায় ফেনী সদরের কালিদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রশিদ আহাম্মদ রাব্বি(৩৫) কে গ্রে’প্তা’র করেছে যৌথবাহিনী।
শুক্রবার বিকালে শহরের সহদেবপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রে’প্তা’র করা হয়।
সে কালিদহ ইউনিয়নের আলোকদিয়া কাজী বাড়ির কাজী শামসুদ্দিনের ছেলে।
গত ৪ আগস্ট মহিপালে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত দুটি হত্যা মামলার এজাহারনামীয় আসামী সে।
ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় ধৃত রাব্বিকে থানায় হাস্তান্তর করেছেন যৌথ বাহিনী সদস্যরা।