আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

মহাসড়কের পাশে ডোবায় ভাসছিল মরদেহ

সাভার প্রতিনিধি :

ঢাকার  আশুলিয়ায় মহাসড়েকর পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর সংলগ্ন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পাশবর্তী আরিচাগামী মহাসড়কের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি ডোবা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তি লুঙ্গি ও শীতের জ্যাকেট পরিহিত ছিল। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আল-মামুন কবির বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকায় শহীদ সোহরাওযার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

পিবিআই এর একটি দল নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করবেন। প্রাথমিকভাবে ধারনা তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে র্দুবৃত্তরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ