আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মহান বিজয় দিবস উপলক্ষে তাহিরপুরে প্রীতি ফুটবল ম্যাচ

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের মাঠে এ খেলার আয়োজন করা হয়।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ফুটবল টিম এবং সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর ফুটবল টিম এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর ফুটবল টিম বিজয়ী হয়।

তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি ইমলাক হোসেন আখঞ্জীর সভাপতিত্বে এবং ব্যবসায়ী হাজ্বী দিলোয়ার হোসেন ও ইউনিয়ন যুবদল নেতা কবির আহমেদ এর যৌথ পরিচালনায় এ সময় প্রীতি ফুটবল ম্যাচে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ব্যবসায়ী শাহ্ আলম, মোশারফ মিয়া-সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ