মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে এবং ফ্রান্সের সকল পণ্য বয়কট এর দাবিতে অাজ ( ৬ নভেম্বর ) শুক্রবার বাদ আসর নামাজের পর লক্ষীপুর জেলা রায়পুর উপজেলা মিতালী বাজার সহ বিভিন্ন স্থানের মসজিদের মুসল্লীদের উদ্যোগে তৌহিদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলের পূর্ব ও পরবর্তী সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সের নিকৃষ্ট প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রায় দুইশ কোটি মুসলমানদের অন্তরে অাগুন জ্বালিয়েছে বক্তারা বাংলাদেশ সরকারকে অাহব্বান করে অারো বলেন বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্টের প্রধানরা ফ্রান্সের পন্য বয়কট করুন।
এ সময় মিছিলে নেতৃত্ব ও বক্তব্য প্রদান করেন কাজিরচর মসজিদের ইমাম হাফেজ আবু হানিফ আব্দুল, মিতালী বাজার মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান সহ অনেক ইমাম মোয়াজ্জেম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধোরা।