আসরাফ উদ্দিন হিল্লোল,মধ্যনগর প্রতিনিধি সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় মোট ৩৩ টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব পালিত হয়েছে।
বিজয়া দশমীতে দূর্গা দেবী মায়ের আশির্বাদ নেওয়া জন্য শিশু কিশোর, কিশোরী,মদ্ধ্য বয়সী বৃদ্ধা সহ নববধূ গনের সিদুর মাখা,দূর্গা দেবী মা’কে অশ্রু নয়নে বিদায় জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীগন।
পাশাপাশি হাতে বাধার জন্য মায়ের আর্শিবাদ তৈরীতে ব্যস্থ থাকতে দেখা গেছে ভক্তদেরকে।
৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসব শেষে দশমীতে উপজেলার ৩৩ টি দূর্গা দেবীর মায়ের প্রতিমা বিসর্জন হয়েছে। মধ্যনগর উপজেলা পূজা উজ্জাপন কমিটির সভাপতি দেবল কিরন তালুকদার বলেন এবছর সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
মধ্যনগর বুধবার বিকেলে সদরের প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, উপজেলার ৩৩প্রতিমা বিসর্জনে কোন ধরনের অপত্তিকর ঘটনা ঘটেনি।