আশরাফ হিল্লোল হিল্লোল,বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় ২৮বোতল ভারতীয় মদ (অফিসার চয়েস) সহ আহাদ নূর (১৯) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউপির হামিদপুর ট্রলার ঘাট সংলগ্ন নদীর পাড় হতে মদ সহ তাকে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আহাদ নূর দাতিয়াপাড়া গ্রামের মোঃ আলমাছ মিয়ার ছেলে।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মীর্জা মাহমুদুল করিম সঙ্গীয় ফোর্সের মাদক বিরোধী অভিযানে হামিদপুর ট্রলার ঘাট সংলগ্ন নদীর পাড় হতে ২৮(আটাশ) ভারতীয় মদ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃজাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আহাদ নূরের বিরুদ্ধে থানায় মামলা পক্রিযাধীন রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।