আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মধ্যনগরে টিসিবি কার্ডধারীদের চাল বিতরণ

আসরাফ উদ্দিন হিল্লোল,মধ্যনগর প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার মধ্যনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এ চাল বিতরণের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সাল থেকে দরিদ্রের মধ্যে জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান কে সামনে রেখে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করেছেন।

এই কর্মসূচীর মাধ্যমে সারা দেশে পঞ্চাশ লক্ষ পরিবারকে মাসিক ত্রিশ কেজি করে চাল মাত্র ১৫ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে।এরই ধারাবাহিকতায় মধ্যনগরে ১৫ টাকা কেজি দরে চাল বিতরন কার্যক্রম চালু করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান!

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম খান রনি।এ বিষয়ে মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,

চাউলসহ নিত্যপন্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাউল বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার।

টিসিবি পরিবারের কার্ডধারিরা এ চাল পাবে। অসহায় মানুষ অনেক সময় খাদ্য সংকটে ভুগে। তারা অর্থের সংকটে খেয়ে না খেয়ে রাত্রী যাপন করে। সরকারের এই উদ্যোগ আগামী সময়েও অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ