আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর প্রতিনিধি:
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের নেতৃত্বে দ্বিতীয় বারের মত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
এসময় ডিজি ল্যাবকে ২হাজার টাকা জরিমানা ও সিলগালা, মা এক্সরে সেন্টারে ৫হাজার টাকা জরিমানা সহ সিলগালা ও চায়না প্যাথলজী সহ মোট তিনটিকে সিলগালা করা হয়েছে।
অভিযান কালে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএইচও মোস্তানসীর বিল্লাহ,পুলিশ সদস্য,
ধর্মপাশা উপজেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাধারণ সম্পাদক আসরাফ উদ্দিন হিল্লোল,
বাজার কমিটির সভাপতি অমরেশ রায় চৌধুরী,উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ ।
এসময় নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান সিলগালাকৃত প্যাথলজী মালিকদের অনুমোদন পত্রসহ সকল প্রকার কাগজ প্রদানের নির্দেশ প্রধান করেন।