আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মধুপুরে দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা 

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ)সকাল ১১ টায় মধুপুর অডিটোরিয়ামে উক্ত সংগঠনের সভাপতি মো. লাল মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক মেয়র মাসুদ পারভেজ, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম,

বিশিষ্ট সমাজ সেবক লে: কর্ণেল আসাদুল ইসলাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন সহ দোকান ও কর্মচারী ইউনিয়নের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ