নিজস্ব প্রতিবেদক, উজ্জ্বল হোসাইন :
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের আজ জন্মদিন।
২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও শতাধিক হাফেজী অধ্যায়নরত মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সাভার উপজেলা ছাত্রলীগের ব্যাবস্থাপনায় সাভার আড়াপাড়াস্থ ওয়াসিল উদ্দিন আহমদ নগর মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন,
সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাভার সরকারি কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নিজাম উদ্দিন টিপু, আশুলিয়া আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ নেতা আল আমিন
পৌর যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম সাভার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী, অত্র মাদ্রাসার ইমাম, শিক্ষক সহ অনেকে ।