আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভোক্তা অধিকার সংরক্ষণে ডিআইইউ কে পাশে চান ভোক্তা-অধিকার মহাপরিচালক

মোকাব্বির আলম সানি নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে যৌথ উদ্যোগে সারা দেশে ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “ভোক্তা-অধিকারকে সমুন্নত করা সহজ কাজ নয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা মিলে যে যৌক্তিক ও সময়োপযোগী পদক্ষেপ নিবে আশা করি, এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেই পদক্ষেপের পাশে থাকবে।”

আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ দিবস শীর্ষক এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

ড্যাফোডিল লিগাল রিসার্চ সেন্টার এর উদ্যোগে এই আয়োজনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ছাড়াও সরাসরি উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম. লুৎফর রহমান, প্রফেসর ড. এম শামসুল আলম,

প্রফেসর আ ম ম হামিদুর রহমান, প্রফেসর ড. তুরিন আফরোজ, প্রফেসর ড. কুদরত-ই-খুদা বাবু সহ আরো অতিথিবৃন্দ।

আয়োজনে শুরুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ৪ টি দল ড্যাফোডিল লিগাল রিসার্চ সেন্টার এর অধীনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক আইনী বিষয়বস্তুর উপর গবেষণামূলক উপস্থাপনা প্রদান করে।

উপস্থাপনার প্রেক্ষাপটে অতিথিরা বাংলাদেশে ভোক্তা-অধিকার সংরক্ষণে জটিলতা সমূহ এবং সমাধানের বিষয়ে আলোচনা করেন।

এ.এইচ.এম. সফিকুজ্জামান তার বক্তব্যে আরো বলেন, শিক্ষার্থীদেও মতো পরিবর্তনের শক্তি আর হয় না। তাই তাদেরকেই সবার আগে এগিয়ে আসতে হবে।

আজকের উপস্থাপনার বিষয়বস্তুসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে মিলেমিশেই এসব বিষয়ে আমাদের সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম লুৎফর রহমান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের আহ্বানে সাড়া দিয়ে জানান,

আমাদের শিক্ষার্থীরা এই আইনের মধ্যে যে সকল সমস্যা খুঁজে বের করেছে তা সমাধানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে যে কোনো ভাবে সাহায্য করবে। সত্যিকার অর্থে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এধরনের অধিকার বাস্তবায়নে আমাদের ভাবার সময় হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ