আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ভূসণছড়ায় মোটরবাইক সমিতির আরোও একটি প্রশংসনীয় কার্যক্রম

সোহেল রানা – রাঙামাটি জেলা প্রতিনিধি;

রাঙামাটি জেলার বরকল উপজেলার অন্তর্গত ভূষনছড়া ইউনিয়ন, কলাবুনিয়া থেকে শুরু করে ছোট হরিনা পর্যন্ত যাতায়াতের প্রধান ব্যবস্থা নৌপথ আর একটিমাত্র রাস্তা, এ রাস্তা দিয়ে সাধারন জনগনের পাশাপাশি প্রাইমারি,হাইস্কুল, দাখিল মাদ্রাসা এবং কলেজের প্রায় তিন শতাধিক ছাত্র ছাত্রী চলাচল করে৷

পুরো রাস্তাজুড়ে যেন তুফান বয়ে যাবার মতো চিত্র,এবড়ো থেবড়ো রাস্তার সংস্কারের বাজেট হয়েছে এ যাবৎকালে অনেক,কিন্তু কাজের কাজ হয়েেছে শুধুই চল্লিশ দিনের কর্মসূচি দিয়ে রাস্তার দুপাশের জঙ্গল পরিষ্কার৷

হালকা বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে হাটুসমান,এবার বৃষ্টিতে রাস্তার নাজেহাল অবস্থা, রাস্তায় যানবাহন বলতে চলে শুধুমাত্র মোটরবাইক, কিন্তু যে অবস্থা তৈরি হয়েছে রাস্তায় তাতে করে মোটরবাইক তো দুরে থাক মানুষ হাটার উপক্রমও নেই।

এমতাবস্থায় এলাকার জনপ্রতিনিধিদের অবগত করেন মোটরবাইক সমিতির সদস্যরা, কিন্তু যেই সেই আগেও যেমনটা ছিলেন তারা এখনও তেমনই আছেন৷ তারপর জনপ্রতিনিধদের কোনরকম সাহায্য না পেয়ে মোটরবাইক সমিতির সদস্যরা নিজেরাই নেমে পরেন কাজে,নাজেহাল এই রাস্তাটিকে প্রায় ১০০ মোটরবাইক চালক যুবকেরা নিজের শ্রম ও অর্থ দিয়ে চলাচলের উপযোগী করে তোলেন৷

এ সম্মন্ধে মোটরবাইক সমিতির সভাপতি রাশেদকে জিগ্যেস করলে তিনি জানান জনস্বার্থে তাদের এই উদ্যোগ,যেখানে সকল জনপ্রতিনিধিরা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে সেখানে আমাদের এই কাজ নিশ্চয়ই অন্যদের উৎসাহিত করবে৷

এ সম্মন্ধে এলাকাবাসীকে জিজ্ঞেস করলে তারা জানান বেশ কয়েকদিন যাবৎ তারা ভোগান্তিতে ছিলেন,মোটরবাইক সমিতির এমন উদ্যোগ তাদের খুবই উপকারে আসবে৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ