রাঙামাটি প্রতিনিধি, সোহেল রানা :
সোমবার ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাঙামাটি জেলার অন্তর্গত বরকল উপজেলাধীন ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী মৎসজিবী লিগের সম্মেলন অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন মৎসজিবীলিগের সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়৷
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বরকল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোতালেব মুন্সি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক রফিক আহম্মেদ তালুকদার,ভূষনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভনপতি আব্দুর রাজ্জাক।
ভূষনছড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এখলাছ উদ্দিন, উপজেলা মৎসজিবী লীগের সদস্য সচিব মোঃ জুয়েল রাসা এবং যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল, ভূষনছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসান বশির৷
এসময় সম্মেলনের প্রধান অতিথি সভাপতি হিসেবে মোঃ রুবেল এবং সাধারন সম্পাদক হিসেবে মোঃ মোবারকের নাম ঘোষনা করেন,এবং ১৫ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি উপজেলা মৎসজিবীলীগের কাছে জমা দিতে বলেন৷
প্রধান অতিথি মোতালেব মুন্সি তার বক্তব্যে বলেন এটিই ইউনিয়ন মৎসজিবীলীগের প্রথম কমিটি,তারা যেন ভবিষ্যতে ভালো কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে৷