মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহন করে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ,
বাংলাদেশ পুলিশ ভূরুঙ্গামারী থানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভূরুঙ্গামারী শাখা।
পরে সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৭ মার্চ ২০২৩ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী চৌধুরী খোকন।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ টি এম শাহজাহান মানিক, ওসি নজরুল ইসলাম, শিক্ষানবিশ এ এসপি রাসেল রানা প্রমুখ।
এতে উপস্তিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এর নেতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ৭ মার্চের ভাষণ প্রচার ও সন্ধ্যায় উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।