আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ভার্চুয়ালী ধামরাইয়ের ৩টি সেতুর উদ্বোধন করেন সেতু মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

মাওনা- ফুলবাড়িয়া – কালিয়াকৈর – ধামরাই – নবীনগর ( ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্থকরণ ও মজবুতিকরণ প্রকল্পের অধীনে মানিকগঞ্জ সড়ক বিভাগাধীন ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, ডেমরান ও বেনীপুর সেতুর ভার্চুয়ালী শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা ইসলামপুর ডাকবাংলোতে ভার্চুয়ালী এই সেতু ৩টির উদ্বোধন করা হয়।

ভার্চুয়ালী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং উপস্তিত ছিলেন ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ৭২টি সেতুর কাজ শেষ, সকল বেইলি সেতুর কাজ শেষ করা হবে, আগামী বছর পদ্মা সেতুর কাজ শেষ হবে,আরো শেষ হবে বঙ্গবন্ধু ট্যানেল, ঢাকা জুনের মধ্যে সেতুর ৩ কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে থাকে, সেই সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে। সড়ক নিরাপত্তার বিষয়ে দ্রুত কাজ করতে হবে। এ বছর ৪৫% এর উপর সড়ক দূর্ঘটনা বেড়েছে।

ছোট ছোট যানবাহন ইজিবাইক, হ্যালো বাইক,মোটরসাইকেল এর গতির কারনে সড়ক দূর্ঘটনা বেড়েছে। মোট ২২ টি সড়কে বেড়েছে দূর্ঘটনা।পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।বিশ্বব্যাংক যদি রাস্তার নজরদারিতে অর্থ দিতে দেরি করে তাহলে নিজেদের জি ও ফান্ড থেকে রাস্তার নিরাপত্তায় অর্থ ব্যয় করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ধামরাইয়ের অসমাপ্ত কাজের কথা তুলে ধরেন সেই সাথে পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা পৌরসভার ড্রেইনেজ সমস্যার কথাও তুলে ধরেন।

আরো ভার্চুয়ালী বক্তব্য রাখেন ঢাকা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুর সবুর,মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

গাজীপুর ও মানিকগঞ্জ সড়ক বিভাগের অধীনে আজ রবিবার মোট ৯ টি সেতুর উদ্বোধন করা হয়।

মোট ৪৩ কোটি ৪১ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে ধামরাইয়ের ডেমরান,শরীফবাগ ও বেনীপুর সেতু ৩ টি তৈরি করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌরমেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস- উল- হাসান মারুফ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত কবির মতিন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা পরিষদের ভাইস – চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস- চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা।

সেতু ৩ টির উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ