আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ভারতীয় চোরাই কয়লা বোঝাই নৌকাসহ আটক ২

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় চোরাই কয়লা বোঝাই স্টিলবডি নৌকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলার উব্দাখালি নদীতে অভিযান চালায় পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩১ মেট্রিকটন ভারতীয় চোরাই কয়লা বোঝাই ১টি স্টিলবডি নৌকা-সহ দুই চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারিরা হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের সাফিক মিয়ার ছেলে সালমান মিয়া (২২), একই ইউনিয়নের গোলকপুর গ্রামের কাজিম উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (২৬)।

মধ্যনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ