মুকুল বোস ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।আটককৃত নারী ভাঙ্গা উপজেলা তারা কান্দ গ্রামের আল-আমিন ভূঁইয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে ওই গৃহবধূকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।
এর আগে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তারাকান্দা নামক এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
থানা সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তারাকান্দা নামক এলাকার একটি চৌচালা টিনের বসতঘরে গাঁজা উদ্ধার করে ।
পরে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মাহিনুর বেগমকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিক ও পাটের বস্তার ভিতর থেকে ৬৪ কেজি জব্দ করা হয়।
অন্যদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গৃহবধূর স্বামী আল-আমিন ভূইয়া (৩৫) ও শেরে ভূঁইয়া নামের অপর আরেক ব্যাক্তি পালিয়ে যায়।
পুলিশ সুপার মো. শাহজাহান জানান, তাদেরকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।