সাজন বড়ুয়া সাজু :
বাংলাদেশের সবচেয়ে বড় ভলান্টিয়ার সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছে ইভা রুদ্র এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোহাম্মদ সোহেল।
এ ছাড়াও সহসভাপতি হয়েছে জুবাইদ মোহাম্মদ ইউসুফ ইরফান, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল্লাহ তুহিন,প্রজেক্ট অফিসার শরীফ আহমেদ শামীম,
জনসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সবুজ, মানব সম্পদ কর্মকর্তা সুরাইয়া ইসলাম মুকুট। এই কমিটি আগামী ২০২৩ সালে তাদের কার্যক্রম পরিচালনা করবে।