মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের জমি নিয়ে বিরোধের জেরে আলী আকবর নামের এক কৃষকের বড় ছেলেকে জবাই করে হত্যার ২৫ বছর পর বাবাকে কুপিয়ে হত্যা,
মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. জসিম (২৮), সফিকুর রহমান (৩৫), রুবেল হোসেন (৩০), নূর মিয়া ব্যাপারী (৪৫) ও তৌহিদুর রহমান (৪০)।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগম।
কৃষক আলী আকবর কারীর মেজো ছেলে তৌহিরুল ইসমাল বলেন আমার বড় ভাই মোঃ রফিকুল ইসলাম (২৪) কে ২৮-০৪-১৯৯২ ইং তারিখে রাত দশটার সময় ওনার এক বন্ধু বাবার কথা বলে আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
আমার ভাই কে এই কথা বলেন যে তোমার বাবা নদীর পশ্চিম পাশে অপেক্ষা করতেছে তুমি তাড়াতাড়ি নৌকা নিয়ে তোমার বাবাকে পার করে নিয়ে আসো চলো আমি সহ যাব,
অনেক রাত হয়েছে ভাই আসে না দেখে আমরা ভাইকে অনেক খোজাখুজি করি পরে ভোর বেলা দেখি বড় ভাইকে নির্মমভাবে গলা কাটা লাশ নদীর পাড়ে পরে আছে,
পরে আমরা বাবা বাদী হয়ে রায়পুর থানায় মামলা করে তার কয়েক বছর পরে আসামিরা একে একে মামলায় খালাস পেয়ে বেরিয়ে আসে।
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর উপজেলায় চরবংশী ইউনিয়নের বাজার এলাকায় জমি নিয়ে বিরোধে আলী আকবর কারি (৮৫) নামে এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ নূরুল ইসলাম প্রকাশ নূর মিয়া পক্ষের লোকেরা।
নিহত আলী আকবর কারি চরবংশী গ্রামের মৃত আসাদ উল্যার ছেলে। ঘটনায় নিহতের ছেলে তৌহিরুল ইসলাম বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন।