সুমন আহমেদ রাহাত,কুবি প্রতিনিধি:
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে।
শনিবার (২৫ জুন) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।
এছাড়াও মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ে র্যালি উনুষ্ঠিত হবে এই আয়োজনের উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক ড.স্বপন চন্দ্র মজুমদার, সহযোগী অধ্যাপক,
অর্থনীতি বিভাগ, ছাড়াও সদস্য হিসেবে থাকছেন ড. মোহাঃ হাবিবুর রহমান, ছাত্র পরামর্শক ও নির্দেশনা, ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ,জনাব সাইদুল আল-আমীন, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ, জনাব জিল্লুর রহমান,
সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, জনাব মোহাম্মদ নাসির হুসেইন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জনাব এ. এম. এম. সাইদুর রশীদ, প্রোগ্রামার, আইসিটি সেল,জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত করেন যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে।